কবিতা-স্বরূপ গোস্বামী

ধাবমান সময়

স্বরূপ গোস্বামী


       
হৃদয় অন্তহীন
তবু ভাবনারা আজও সংকীর্ণ।
আজও জীবনানন্দ রা খুঁজে ফেরেন---
   
বিদর্ভের বনলতা সেনকে।
আজ নিঁখোজ সুনীলবাবুর----
সেই বাসস্টপ এ তিন মিনিট দেখা
                                       
নীরা।
কফিহাউসের সেই আড্ডাও আজ বিলীন।
শক্তিবাবুও আজ ঘরে কড়া নাড়তে
                           
ভূলে গিয়েছেন।

তবু পৃথিবী ঘুরছে, সূর্য উঠছে--
তারারাও একা একা জেগে চলেছে
                         
রাতের পর রাত----
   
কারও জন্য
                 
কারও জন্যই নয়।।

1 টি মন্তব্য: