কবিতা-মোশাররফ হোসাইন

        গল্পটা 

মোশাররফ হোসাইন


একটা গল্প লিখছি আমি 
আমার গল্পটা শুরু হয় 
সমস্ত দিনের ক্লান্তি শেষে 
প্রভাকর যখন অস্তমিত হয় |
পাখিরা সারাদিন ঘুরে বেড়ায় 
পেট ভরে শস্য দানায় ,
দিন শেষে নীড়ে ফিরে 
নিশ্চিন্তে ঘুমায় |
গোধূলিতে পশুদের পায়ের খুরে 
উড়ে আসা ধূলি কনায় 
রাখালের চোখের পাতায় 
অন্ধকার নেমে আসে কানায় কানায় ;
পেচাঁরা ডেকে ডেকে তার গলার স্বর 
যখন ক্লান্তিতে নেমে যায় ,
উঁচু গাছের মরা ডালায় 
অন্ধকারের মলিন বীণায় 
সে তার গান সঁপে দিয়ে 
         
নিশ্চিন্তে ঘুমায় ;
আকাশের দরজা 
আর খোলা জানালায় 
অসংখ্য তারার ফুল ফুটে ওঠে 
তখন তার নীল জোছনায় 
অন্ধকারের হৃত্পিন্ডে বাসর সাঁজায় ,
পেঁচা আর পেঁচী মিলনে মেতে ওঠে 
তখনি তারা দুজনের দুহে 
দুজনে হারায় |
আর আমার আন্কুঁড়া গল্পটা 
তখনি শুরু হয় 
এর কাহিনী কোনো তরুণের 
কিংবা কোনো তরুণীর প্রেমের নয় |
আর গল্পটা শুধু শুরুই হয় 
এগিয়ে যাবার পথ খুঁজে পায় না 
                 
খুব বেশি দূর ;
আকাশের গায় যে পাখি উড়ে যায় 
পশ্চিমের সীমানায় 
সে কী জানে যে 
              
সীমান্তের পথ কতদূর |
যতটুকু সামনে যায় 
ততই তার মনে হয় 
           
সীমান্ত অতি সুদূর |
গল্পটা হৃদয়ের গভীর ক্ষতের 
নিরবে রক্ত ক্ষরণের 
            
ছবি আঁকা শুধু ;
গল্পটা সমূদ্রের অতল জলে 
বিসর্জন দেয়া কেবল 
       
এক ফোঁটা শিশির বিন্দু |

কবিতা-স্বজন ইসলাম নাহিদ

ভাসবান ঘর

স্বজন ইসলাম নাহিদ


দাম্ভিকতার কষাঘাতে ছুঁরে ফেলে ছিলে,
আকাশে ভাসমান স্বপ্ন,আর মুখ ভরা
চাঁদনি হাঁসি!
আজ হোক না বাঁধা ঘর, জমাট বাঁধা সহস্র
মেঘের পর ---

মাঝে মাঝে অদৃশ্য হয়ে মেঘ,বৃষ্টি ধারায়
পতিত মাটিতে ___!

তবুও থেমে নেই ঘর,প্রতিটি নদীর পর,বয়ে
চলে অনন্তকাল।
যাইনি ধ্বংস হয়ে গুরুম গুরুম ভয়নাক
মেঘের গর্জনে!
পরিতৃপ্তি নবপ্রভাতে উদায়ীমান সূর্য,
আর ---

গৌধুলি সন্ধ্যালগ্নে রক্ত রঙিন
সূর্যওয়াস্ত।
তোমার দাম্ভিকতা ছুরে ফেলেছিল,
আমার""
অনন্তকাল ধরে বয়েচলা রঙিন স্বপ্ন।

কবিতা- সাঈফ ফাতেউর রহমান

জীবন ক্রীড়াঙ্গনে হেসে খেলে

সাঈফ ফাতেউর রহমান


যে জীবন প্রার্থিত ছিলো, তা হয়নি পাওয়া।
আকাঙ্খা কি মেটে সব মানুষের!
মেটেনা বলেই জীবন বৈচিত্র্যে বহমান।

সময়ের বহমান স্রোতে, গতি পথ পরিবর্তিত হয়েছে জীবনের।
জীবনের অতি আবশ্যিক অনুষঙ্গ, এমন হওয়াইতো খুব সম্ভব,
হয়েছেও, বিচিত্র কিছুই নয়;
আমি মুহুর্তেই পূত-প্রসন্নতায় স্বাগত জানিয়েছি,
এসো অকাম্য বিফল-বাস্তব!

জীবন সহসা হেসে বলেছে আমাকে
ক্রীড়াবিদ হও, জীবনকে নিয়ে অবহেলে খুব স্বচ্ছ্যন্দে হেলাফেলা করো,
খুব ছোট কাজ এটা নয়, সবাই পারেনা, পারে যে সেই তো দক্ষ ক্রীড়াবিদ!
মানোত্তীর্ণ তুমি, এখন অগ্রবর্তী হতে পারো;
জীবনের জীবন-সম্মত সন্ধান পেয়ে যাবে, সুনিশ্চিত।

আমি কি-বিপুল আস্থায় জীবনকে ফুটবল বানিয়ে
বর্ণিল জীবন-জার্সি গায়ে
স্মিত-প্রসন্ন, সুতৃপ্ত, আপাদমস্তক সুস্থিত, অনমনীয়
ডানে-বামে দু’পায়ে নিয়ে
আজীবন জীবন-বল
অনবদ্য শিল্পসম্মত নৈপুণ্য-ভাস্বর-

অনুপম সময় অতিক্রম করে করে পার হচ্ছি জীবন-ক্রীড়াঙ্গন হেসে খেলে।

কবিতা-মেহেদী হাসান আকাশ

সত্য কথা

মেহেদী হাসান আকাশ


সত্য কথা মধুর বটে
সত্য কেউ কয়না
বলতে চাইলে সত্য কথা
টিকে তা রয়না
কর্মজীবি সত্য বলল
পেটে ভাত পরেনা
রাজনীতিতে সত্য বলতে
কোন কিছুই নেই
ধর্ম নিয়েও আমরা এখন
সত্য লুকাতে চাই
আইন ব্যাবসা বেশি ভালো মিথ্যা জানলে
ভাই ৷

কবিতা-সালেম সুলেরীর ২টি কবিতা

ইলিশিত

সালেম সুলেরী


বাংলার সাথে মিশে আছে কিছু ঐতিহাসিক পাখি
তারাও বাঙালি, ধুরীণ প্রজাতি, হয়তো বা কেউ গাছ,
হয়তো বা কেউ স্বাদ-উপভোগে নাম নিয়ে আছে মাছ
হয়তো বা নদী পদ্মা-মেঘনা, জীবে-জলে মাখামাখি।

বাংলার আছে ভাষা সহযোগ: অহম উড়িয়া বোড়ো,
নাগাদের পাশে নাগরী সিলটী, পাহাড়ী বা আরাকান,
আছে ভাটিয়ালি, রবি-নজরুল, লালনে-হাছনে গান
আছে খুঁটি সব পতাকা ওড়ানো, মাটি খোঁড়া দিন, খোঁড়ো-

বাংলার আছে প্রত্নতত্ত্ব, উয়ারী- বটেশ্বর
পৃথিবীর সব দেশে দেশে আজ বাঙালির প্রবসন,
তন্মনস্ফ কবি কারুকার, নটসেবা; প্রহসন
মাছে-ভাতে দ্রব বাঙালির শ্লোক- ঘটনা ঘটেশ্বর...
বোশেখ অথবা টানা বর্ষায় রূপের ইলিশ, প্রীত
পান্তা-প্রসাদ, স্বাদ-আহলাদ, বাঙালিতো ইলিশিত!




আজন্ম কবিতা রাশি

সালেম সুলেরী


পঞ্চাশ পেরুনো জন্মদিনে,
বাবা-মা হয়তো বুঝলেন-
আমি কোনো সন্তান জন্মিনি।
আমার মানবভ্রণ ছিলো এক প্রহসন?
বাবা-মা হয়তো হিসেবের টালিখাতা খুলে
সেই জায়মান শিশুর কান্নাকে আজ আর
      স্বাভাবিক মসাদরে দেখতে নারাজ।
দেখলেও অবাক হন, কী করে এই সন্তানের ছায়া
নাভী ছিঁড়ে দখলে রাখলো কোল,
বোঁটায় রাখলো প্রাত্যহিক ঠোঁট, স্নেহের দুলুনি
আঁচলের পাড়গুলো ইঁদুর চিকন দাঁতে
      চাটতে চাটতে
      ঘুম পাড়ানির স্বপুপদ্য কাটতে কাটতে
      আমের কলম চারা ঘাটতে ঘাটতে
      হাফপ্যান্ট ফুলপ্যান্ট- হাঁটতে হাঁটতে...
বয়েসের চিঠিখামে আঠা-গাম সাঁটতে সাঁটতে
পঞ্চাশ পেরুনো জন্মদিনে
   প্রত্যন্ত বাবা-মা দেখলেন
   একটি পাগল চিঠি
         একটি পরাবাস্তব চিঠি
         একটি পোস্টমডার্ণ চিঠি
পাঁচ ফুটের চেয়েও সৌম্য একটি দিঘল খামে
হাসছে একটি বাহুরঙ কবিতা-কলম,
স্বয়ংক্রিয় ফলায় লিখছে এপিটাফ-
       আমাকে মার্জনা কোরো সকল বাবা-মা
       আমি এক নিজস্ব অনৈক্য আত্মা
       ফুটিনি মানুষ তবে অমানুষ রঙেও ডুবিনি।
ধন্য আমি এই শীতাতপ কলমজন্মের জন্যে,
ধন্যবাদ মাতৃক্রোড়, পয়মান্ত পিতৃ-পরিচর্যা
    পেশার শাসক, জীবিকা নগর, পাশফেরা পরিবার
ঐন্দ্রজালিকের কতো মঞ্চ, কতো জাদুর খসড়া শেষে
    দেখো এইবার চূড়ান্ত চমক-
    সকল আনন্দ-ব্যথা সারিবদ্ব মিছিল সাজিয়ে
    হ্যামিলনের কাব্যবাদক আজ শেষযাত্রায় সামিল-
    জন্মকলমটিকেই বানিয়েছি বাঁশি,
  সুরে সুরে ডাকছে সাগর, স্রোতের সন্ন্যাসী।

  আমার জ্যোতিষ আমি, আজন্মা কবিতা রাশি!