ছড়া-সোহেল আহমেদ পরান

ভালোবাসার মহাকাব্য

সোহেল আহমেদ পরান


ভালোবাসা আজ
ফেসবুকের লাইকে,
ভালোবাসা আজ
বন্ধু সহযোগ বাইকে ।

ভালোবাসা আজ
হাতে হাত রাখা পার্কে,
ভালোবাসা আজ ...
Apps
বলে দেয় কার কে ।

ভালোবাসা আজ
সাজানো গোছানো টুইট,
ভালোবাসা আজ
কমেন্টস কার কতো সুইট।

ভালোবাসা আজ
চ্যাট বক্সে গ্রীন,
ভালোবাসা আজ
Whatsapp
এ লগইন ।

ভালোবাসা আজ
পুরোটাই টেকনিক্যাল,
ভালোবাসায় আজ
হ্রদয় ও মন ফেল ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন